, ,

বরিশালে তাঁত বস্ত্র মেলার প্রবেশে অবৈধ ভাবে টাকা আদায় : বিসিসি মেয়রের দৃষ্টি কামনা

বরিশালে তাঁত বস্ত্র মেলার প্রবেশে অবৈধ ভাবে টাকা আদায় : বিসিসি মেয়রের দৃষ্টি কামনা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে তাঁত বস্ত্র মেলায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাত বস্ত্র মেলায় প্রবেশ টিকেট নেয়ার নিয়ম না থাকলেও নেওয়া হচ্ছে প্রবেশে টিকেট। ফলে মাসব্যাপী এ মেলা নিয়ে শুরুতেই অভিযোগ উঠেছে তাঁতবস্ত্র মেলার আয়োজন করে বিনোদন মেলা চালাচ্ছে আয়োজক কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ক্যাসিনো, হাউজি, জুয়াসহ সব ধরনের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

এতে দলের শীর্ষ পর্যায়ের কোন নেতাও রেহাই পাচ্ছে না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে বরিশালে চলছে মাসব্যাপী তাঁত বস্ত্র মেলা। তাঁত বস্ত্র মেলায় হলেও সেখানে নেই তাঁতের কোন পন্য। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলার রাইডস। যা ব্যবহার করতে শিশুদের কাছ থেকে বেশি টাকা নেয়ার অভিযোগ করেছে। তাঁতবস্ত্র মেলার নামে মানুষের পকেট ফাঁকা করার একটি কৌশল বলে দাবি করেছে মেলা ঘুরতে আসা দর্শনার্থীরা। এ নিয়ে বরিশালে চলছে সমালোচনা।

এ ব্যাপারে তাঁত বস্ত্র মেলার আয়োজক কমিটির প্রধান বাপ্পি জানান, টিকিট নেয়ার কোন নির্দেশনা না থাকলেও মেলায় ১০ টাকার টিকিট নেয়া হচ্ছে বলে স্বীকার করেন। এছাড়া পুলিশের নির্দেশনা মানছেন না এ আয়োজক কমিটি।

তবে মেলা প্রবেশ টিকিট সম্পর্কে বৈধ কাগজপত্র চাইলে তিনি বলেন প্রবেশ টিকিটের কোন কাগজ নেই। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশে শীর্ষ এক কর্মকর্তার সাথে মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন মেরিন ওয়ার্কশপ মাঠে তাঁত বস্ত্র মেলার শুভ উদ্বোধন করা হয়। এবিষয় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দৃষ্টি কামনা করেন সাধারন মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net