, ,

ভোলার ঘটনায় দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন

ভোলার ঘটনায় দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ ভোলা জেলার বোরহান উদ্দিনে বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সঃ)কে কুটক্তি করার প্রতিবাদে ও দোষি ব্যক্তিরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসীচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগর শাখা।

আজ বুধবার (২৩ই) অক্টোবর বিকালে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মহানগর জমইয়াতে হিযবুল্লাহ নায়েবে আমির হযরত মাওলানা মির্যা নুরুর রহমান বেগেরে সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে দোষি ব্যক্তিদের দাবী করে বক্তব্য রাখেন মাওঃ সৈয়দ সরাফত আলী,আলহাজ্ব মাওঃ নেসার উদ্দিন খান,মাওঃ আঃ রহমান,বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি হযরত মাওঃ আঃ মান্নান, সম্পাদক মাওঃ সামসুল আলম.মাওঃ রুহুল আমিন সালেহী, মাওঃ কাজী মফিজ উদ্দিন,মাওঃ বোরহান উদ্দিন, মাওঃ দেলোয়ার হোসেন,মাওঃ জাবি উল্লাহ, ছাত্র হিযবুল্লাহ মহানগর সভাপতি মাওঃ মোঃ জাহিদুল ইসলাম,ও সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

বক্তরা এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন আমরা জানি আপনি এক ধার্মিক প্রধানমন্ত্রী আপনার কাছে নবীর আদর্শগত মুসলমানরা ন্যায় বিচার প্রত্যাশা করে।

ভোলায় আমাদের প্রানের নবীকে নিয়ে যে কুটুক্তি করা তার ন্যায় বিচার করা না হলে বাংলার কোন মুসলমানকে আপনি ধমিয়ে রাখতে পারবেন না।

এছাড়া পুলিশ বাহিনী বিনা উসকানীতে গুলি করে নিহত ও আহত করেছে সেসব পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবী জানান তারা।

পড়ে গুলিতে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করার মাধ্যমে কর্মসূচি শেষ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net