নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর ইছাকাঠি এলাকায় গত ( ২১ অক্টোবর) সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে একদল কিশোর সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটসহ স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরতর আহত করেছে। আহত স্বামী-স্ত্রীকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানার এ এস আই কামাল হোসেন। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ডিউটিরত অফিসার।
আহত সূত্রে জানা গেছে, নগরীর কাশিপুর ইছাকাঠী এলাকায় গত সোমবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে সোহেল ফকির(২৮), গিয়াস ফকির(২৮), আশিক ফকির(২২),রাজু(৩২)সহ ৫/৬জন সন্ত্রাসী তাদের মারধর করে । আহতরা হলেন, কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কের ইসলমিয়া মনজিলের ভারাটিয়া মনির মিঝি(৫৭) ও তার স্ত্রী কুলসুম বেগম (৩৭)।
কুলসুম বেগম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রতার জের ধরে সোমবার রাত ৮টার দিকে একই এলাকার বক্কর ফকিরের পুত্র রাজুর নেতৃত্বে সোহেল ফকির, গিয়াস ফকির, আশিক ফকির ৬/৭সহ একদল কিশোর লাঠিসোটা ও দেশীয় অশ্র নিয়ে বাড়িতে ঢুকে ঘরের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আমি ঘর থেকে বের হয়ে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা বসতঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে এমনকি ঘরের সামনে থাকা একটি ইয়ামাহা মটরসাইকেলও ভাঙচুর ও লুটপাট করে।
এ বিষয়ে অভিযুক্ত গিয়াস যানায়,মারামারির যে ঘটনা ঘটেছে তা সত্য নয় তবে তাদের সাথে একটু হাতাহাতি হয়েছে এটা সত্য। তবে তারা স্বামী-স্ত্রী মিলে আমাদেরকেও অকাত্য ভাষায় গালাগালি করে। এর প্রেক্ষিতে তাদের সাথে আমার চাচীর সাথেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুলসুম বেগম আমার চাচির উপর অতর্কিত হামলা চালালে আমরা এসে তাদের মারামারি থামিয়ে দেই। সেই কারনেই তারা আমাদেরকেও উল্ল্যেখ করে থানায় অভিযোগ দিয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, উভয় পক্ষই থানায় এসে অভিযোগ দ্বায়ের করেছেন। তবে এখন তদন্ত সাপেক্ষে তাদের অভিযোগের ভিত্তিতে মূল দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply