, ,

গৌরনদীতে কমিউনিটি পুলিশিং-ডে উপলেক্ষে র‌্যালী

গৌরনদীতে কমিউনিটি পুলিশিং-ডে উপলেক্ষে র‌্যালী

dynamic-sidebar

আরিফিন রিয়াদ, গৌরনদী ॥ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি। এ প্রতিপদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে কমিউিনিটি পুলিশিং-ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা পুলিশের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্টান জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত আসনের এমপি এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এসএম ইকবাল, সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী,

পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার। বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net