, ,

শিরোনাম :

বরিশালে ট্রাকচাপায় প্রান শ্রমিক নিহত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ফরিয়াপট্টিতে ট্রাকের চাপায় আল আমিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ট্রাক থেকে পণ্য নামানোর কাজ করছিলেন আল আমিন। এ সময় পণ্যবাহী ওই ট্রাকটির পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে চাপা পড়ে আল-আমিন গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net