, ,

শিরোনাম :
বরিশাল সিটি কর্পোরেশনের নির্দেশ অমান্য করে ভবন নির্মান

বরিশাল সিটি কর্পোরেশনের নির্দেশ অমান্য করে ভবন নির্মান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মান করছে নগরীর এক ভবন মালিক।সাত কার্য্য দিবসের মধ্যে প্লান বহির্ভুত অংশ অপসারণ করে লিখিত ভাবে বিসিসি কতৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশ দেয় কতৃপক্ষ।

ব্যর্থতায় সিটি কর্পোরেশন ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে চলতি মাসের গত ১৭ তারিখ বিসিসি/ইডি/উচ্ছেদ ২০১৯ /১৫২০/১(৪) নংস্মারকে নির্মান কাজ বন্ধ রেখে প্লান বহির্ভুত অংশ অপসারণ প্রসঙ্গের বিষয়ে বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন সাক্ষরিত অফিস আদেশে নগরীর ২২ নং ওয়ার্ডের পশ্চিম বগুড়া কাজিপাড়া এলাকার বাসিন্দা মোঃ মামুনকে নোটিশ প্রদান করা হয়েছে।কিন্তু বিসিসি’র নোটিশের জবাব না দিয়ে কাজ বন্ধ না করে নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মানের কাজ করছে ভবন মালিক। বিসিসি’র সংশ্লিষ্ট শাখার সড়ক পরিদর্শকের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাজী পাড়া এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম মৃধার ছেলে মোঃমামুন ও তার স্ত্রী ফারজানা ইসলাম তানিয়া সাবেক মেয়রের আমলে পৌনে পাচ শতাংশ জমির উপর ৭ তলা ভবনের প্লান পাশ করায়।

তবে তাদের প্রতিবেশীরা বিসিসিতে লিখিত ভাবে অভিযোগ করেন প্লান বহির্ভুত ভাবে ৫ফুট জায়গা না রেখেই বহির্ভুত ভাবে ভবন নির্মান করছে ভবন মালিক। এর প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে সার্ভেয়ার কতৃক পরিমাপ করে দেখা গেছে অনুমোদিত প্লান ছাড়াও সীমানা থেকে নির্দিষ্ট দূরত্ব না রেখে ইমারত নির্মান করা হচ্ছে।যা (স্থানীয় সরকার) সিটি কর্পোরেশন আইন২০০৯ এর ৯২(৪) ধারা(৫ম তফসিল) ও ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩(খ) ধারা মোতাবেক অপরাধ মূলক কাজ।এমতাবস্থায় নোটিশ প্রাপ্তির সাথে সাথে নির্মান কাজ বন্ধ রেখে ০৭ সাত কার্যদিবসের মধ্যে প্লান বহির্ভুত অংশ অপসারণ করে বিসিসিকে লিখিত ভাবে অবহিত করতে বলা হয়েছে।ব্যর্থতায় বিসিসি কতৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে নোটিশ প্রদান করা হয়েছিল।

কিন্তু ভবন মালিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মান কাজ চলমান রেখে ইমারত নির্মান করছে বলে জানা গেছে। তাছাড়া সাত কার্যদিবস অতিবাহিত হলেও প্লান বহির্ভুত অংশ অপসারণ না করে কোন জবাব না দিয়ে কাজ চলমান রাখা হয়েছে। এমতাবস্থায় বিসিসি’র সংশ্লিষ্টরা জানায় আজ সোমবার তাকে চুড়ান্ত ভাবে তিন দিনের সময় বেধে দিয়ে বহির্ভূত অংশ অপসারণ করার নোটিশ প্রদান করা হবে।

আর বিসিসি’র নির্দেশনা উপেক্ষা করার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানানো হয়। বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন জানায়, বিসিসি’র আইন অনুযায়ী ইমারত নির্মান কাজ করতে হবে এর ব্যতিত যথাযথ ভাবেই আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net