, ,

শিরোনাম :

বরিশালে অর্ধশত চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

dynamic-sidebar

প্রেস বিজ্ঞপ্তি : বরিশালের এয়ারপোর্ট থানার সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত চোরাই মোবাইলসহ আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনয়িনের পাংশা এলাকার আ. রাজ্জাক হাওলাদারের ছেলে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাতমাইলের ক্যাডেট কলেজ বাজার মসজিদ সংলগ্ন আসামির বসতঘরে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫৭ টি চোরাই মোবাইল সেট ও ২০ টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net