বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
জেলহত্যা দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি অবস্থানে ববি ছাত্রলীগ

জেলহত্যা দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি অবস্থানে ববি ছাত্রলীগ

dynamic-sidebar

ববি প্রতিনিধি

মহান জেল হত্যা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপরীতমুখী অবস্থান নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি পক্ষ।০৩ নভেম্বর রবিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জীবনানন্দ হলে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় এই ঘটনা ঘটে। সূত্রমতে জানা যায়, ০২ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের লোকমান – আলামিন গ্রুপ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে জেল হত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার ঘোষণা দেয়। কিন্তু ক্যাম্পাসের অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মী এ ব্যাপারে কিছু জানতো না এমন অভিযোগ এনে অনুষ্ঠানটি বর্জন করে ছাত্রলীগের নূর- রানা – রিদম গ্রুপ।পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগের বিবাদমান পরিস্থিতি সৃষ্টির ফলে আলোচনা সভায় যোগ দেননি আমন্ত্রিত অতিথিরা। সর্বশেষ খবর অনুযায়ী, বর্জনকারী গ্রুপটি ক্যাম্পাসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শো-ডাউন দিয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী নুরুল্লাহ নূর জানান, ছাত্রলীগের নাম দিয়ে যারা প্রোগ্রাম ঘোষণা করেছে তারা কেউ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না। তাই আমরা অনুপ্রবেশকারীদের আয়োজিত প্রোগ্রাম বর্জন করেছি এবং সামনেই জেল হত্যা দিবসের আলোচনা সভা করার জন্য দিন ধার্য করছি।

আরেক ছাত্রলীগ কর্মী আল মুবাশ্বির রিদম জানান, শিবির এবং বামদলের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন ছাত্রলীগের ব্যানারে জেলহত্যা দিবসের একটি আলোচনা সভার আয়োজন করেছিল। পিতা মুজিবের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনো তাদের সঙ্গে বসে সেই সভা সম্পন্ন করতে পারি না। তাই সকল ছাত্রলীগ কর্মীদের নিয়ে আমরা তাদের অনুষ্ঠান বর্জন করেছি। পরবর্তীতে শুনেছি ভিন্ন আদর্শের অনেকে সেখানে বক্তৃতাও দিয়েছে যা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইতিহাসে লজ্জাজনক ঘটনা।

এসব অভিযোগের ব্যাপারে লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আয়োজনের সঙ্গে জড়িত থাকলেও পরীক্ষার কারণে আমি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলাম না। তাই সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

অনুষ্ঠানটির অন্য আরেকজন আয়োজক মোঃ আল – আমিন এর বক্তব্য জানতে বারবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net