, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বুলবুল-এর ভয়াল থাবায় ১৪ জেলা, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

বুলবুল-এর ভয়াল থাবায় ১৪ জেলা, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে ‘বুলবুল’ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সুন্দরবনের ভেতর দিয়ে এটি বাংলাদেশে ঢুকতে পারে শনিবার সন্ধ্যায়। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১৪টি জেলায় এই ঘূর্ণিঝড় তার ভয়াল থাবা বিস্তার করতে পারে। এর প্রভাবে ৭ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া ‘বুলবুল’-এর আঘাত যদি জোয়ারের সময় হয় তবে জলোচ্ছ্বাসের আশঙ্কা আরও বেড়ে যাবে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ নয়টি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ পাঁচটি জেলাকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।

১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা ৯টি জেলা হচ্ছে- ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

১০ নম্বর মহাবিপদ সংকেতের ব্যাখ্যায় বলা হয়েছে, বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবহুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে। এ সময় সাত ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ারও শঙ্কা রয়েছে।

এছাড়া যে পাঁচটি জেলাকে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে সেগুলো হলো- চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী।

৯ নম্বর বিপদ সংকেতের ব্যাখ্যায় বলা হয়েছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জাবিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিমি বা তার চেয়েও বেশি হতে পারে। এ বেলায় প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net