বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ক্ষতিগ্রস্তদের পাশে ববি শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ক্ষতিগ্রস্তদের পাশে ববি শিক্ষার্থীরা

dynamic-sidebar

জয় খান, ববি প্রতিনিধি ॥ ঘুর্ণিঝড় বুলবুল পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর শতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় নগরীর বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করে তারা৷ গতকাল রোববার দুপুর ১২ টা থেকে মধ্যরাত অবধি শহরের রূপাতলি, চানমারি, দূর্গাসাগর, বটতলাসহ বিভিন্ন স্থানে তাদের এ কার্যক্রম চলমান থাকে।

উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী হাফিজুর রহমান জানান, ‘পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংসদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সহ অন্যান্য প্রায় শতাধিক স্বেচ্ছাসে,বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাথে উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করেন।এসময় বরিশালের নগরপিতা মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বটতলা উদ্ধার কার্যক্রমে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ের খোঁজ-খবর নেন। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে এ কাজে সহায়তা করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “দূর্যোগ পরবর্তী উদ্ধার ও সহায়তা কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আমি আনন্দিত ও গর্বিত। বিপদগ্রস্থ মানুষকে সহায়তা করার যে মানসিকতা তারা দেখিয়েছে সেটা অনন্য”।

তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন,” ভবিষ্যতেও এই অঞ্চলের যেকোনো দূর্যোগের সময় আমার শিক্ষার্থীরা সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করবে”।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net