, ,

ঘূর্ণিঝড়ে বরিশালের ৬০ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

ঘূর্ণিঝড়ে বরিশালের ৬০ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ক্ষতি হয়েছে এবং ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক ক্ষতি হয়েছে। এছাড়াও কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেন।

আরও জানা যায়, বরিশালের ৬৫৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয়গ্রহণকারীর সংখ্যা ছিলো ১ লক্ষ ২০ হাজার। এই আশ্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক শুকনো খাবার সরবরাহ করা হয়। বরিশালে রোপা উফশী আমন ধান ১ লক্ষ হেক্টর, খেসারী ডাল ২ হাজার হেক্টর, সবজি ৪ হাজার হেক্টর ফসলী জমির ক্ষতি হয়েছে।

এছাড়াও ৩ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে এবং সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৫০ টি ঘরের। বাঁধের ক্ষতি হয়েছে ২২ কিলোমিটার, ১ লক্ষ ছোট বড় গাছের আংশিক ও সম্পূর্ণ ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ের ফলে মৎস্য ঘের ও পুকুর ৪৩৫টির ক্ষতি হয়েছে। কাঁচা রাস্তাঘাটের ক্ষতি হয়েছে ১২০ কিলোমিটার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net