, ,

ববিতে অনুষ্ঠিত হলো “বিচ্ছুরণ” সেমিনার

dynamic-sidebar

শফিক মুন্সি :: 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানী শক্তির উদ্ভাবনী আইডিয়া বিষয়ক প্রতিযোগিতার সেমিনার “বিচ্ছুরণ” অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়টির জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে বিকাল ৩ টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহারের গুরুত্ব ও এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং সহকারী প্রক্টর রিফাত মাহমুদ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মোঃ মহিউদ্দিন সাব্বির এবং মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তার।

ইয়ং বাংলা, বিদ্যুৎ মন্ত্রণালয় ও গ্রিন ডেল্টার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে বক্তারা সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সরকারের এই ধরনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন অত্যন্ত জরুরি ।

উল্লেখ্য জাতীয় পর্যায়ে সারা দেশব্যাপী শুরু হয়েছে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা। ইয়াং বাংলা ‘বিচ্ছুরণ’ নামক এ প্রতিযোগিতায় ১৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে যে কেউ দিতে পারবেন নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী মৌলিক ভাবনা অথবা গবেষণা।

ইয়াং বাংলা, পাওয়ার সেল ও গ্রীন ডেল্টার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৫-১০ টি আইডিয়া-কে প্রদান করা হবে ১ কোটি টাকা সমমূল্যের পুরষ্কার এবং ২ বছরের কারিগরি সহায়তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net