, ,

জলাবদ্ধতা নামের কোন শব্দ বরিশালে থাকবে না-মেয়র সাদিক

জলাবদ্ধতা নামের কোন শব্দ বরিশালে থাকবে না-মেয়র সাদিক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল নগরীর জলাবদ্ধা এবং ড্রেনেজ ব্যবস্থা আরো সচ করার লক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরাসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। গত ১০ নভেম্বর ভারী বর্ষনের কারনে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধার সৃষ্টি হয়।

তিনি পানি দেখে আর ঘরে বসে থাকেন নাই। তাৎক্ষনিক সিটি কর্পােরেশনের স্টাফ নিয়ে রাস্তায় নেমে পরেন। এসময় তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ড্রেনেজ ব্যবস্থা আরো শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন।

এসময় তিনি পানির মধ্যে দাড়িয়ে ড্রেনেজ ব্যবস্থা আরো উন্নত করন সর্ম্পকে নানাবিধ পরিকল্পনা করেন। তার বক্তব্য অনুযায়ী জানা গেছে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের চেয়েও সিটি এলাকার জনগনকে অনেক ভালো বাসেন।

গত ১০ নভেম্বর দুপুরে তিনি বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ে বসে বলেন নগরীতে আর জলাবদ্ধতা নামের কোন শব্দ থাকবে না বলেও সিটি কর্মকর্তাদের বলেন।

বিগত দিনে অন্য মেয়রদের এমন কাজ করার মত কোন পদক্ষেপ চোখে পরে না বলেও মন্তব্য করেন সুশিল সমাজের প্রতিনিধিরা। ইতি মধ্যে তিনি এব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোাগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net