, ,

শিরোনাম :
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার

ববিতে “ল” অ্যালামনাই এসোসিয়েশন গঠন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের স্নাতক(সম্মান) সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর বুধবার বেলা ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ‘ল’ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন ও সুপ্রিম কোর্টের বিচারপতি ইমান আলী গত ১৫ নভেম্বর শুক্রবার সংগঠনটির শুভ সূচনা করেন।

সভাপতি অমিত হাসান রক্তিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ মোট ১৪ টি পদ নিয়ে যাত্রা শুরু করেছে সংগঠনটি। আগামী দুই বছরের জন্য আইন বিভাগের ৫১ জন গ্রাজুয়েটদের নিয়ে এই এসোসিয়েশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার ও সহকারী কমিশনার হিসেবে ছিলেন রকিবুল হাসান এবং নিশান ইমতিয়াজ। কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দীতা হবার ফলে সভাপতি – সম্পাদক সহ মোট আটটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি আবু জাফর এবং নিপা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বাইন এবং মিনারা মিম,সাংগঠনিক সম্পাদক ইশিতা রহমান নিশি, অর্থ সম্পাদক দোলন চাপা,দপ্তর সম্পাদক রিয়াবুল হাসান, প্রচার ও প্রকাশনা রবিউল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারহানা রাইসা,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাফসান জামিল, কার্যকরী সদস্য সুমাইয়া আক্তার ও সুসান্ত সমাদ্দার। নব নির্বাচিত সভাপতি অমিত হাসান রক্তিম নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net