, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশাল আদালতের ভিডিও ভাইরাল হওয়া সেই সেরেস্তাদার রেখা বহিষ্কার

বরিশাল আদালতের ভিডিও ভাইরাল হওয়া সেই সেরেস্তাদার রেখা বহিষ্কার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশালে এক বিচারপ্রার্থীর কাছে আদালতের এক সহকারী সেরেস্তাদারের অযাচিতভাবে প্রকাশ্যে ঘুষ চাওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ওই সহকারী সেরেস্তাদার রেখা রানী দাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ১১ নভেম্বর মো. মনিরুজ্জামান মুনির নামে এক বিচারপ্রার্থী মামলা সংশ্লিষ্ট ডকুমেন্টের জন্য বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী সেরেস্তাদার রেখা রাণী দাসের কাছে যান। সেখানে সার্সিং ও নকল নেওয়ার জন্য ওই বিচারপ্রার্থীর কাছে প্রকাশ্যে টাকা দাবি করেন রেখা রাণী দাস। আর ঘুষের বিনিময়ে কাজ করে দেওয়ার সেই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সার্সিং ও নকল নেওয়ার জন্য টাকা দাবি করেন রেখা রানী। ৬ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় মনিরের সঙ্গে। এমতাবস্থায় অপর মহুরির কাছ থেকে কোন একটি কাজের জন্য টাকা নেন তিনি।

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন রেখা রানী। বিষয়টি অনৈতিক বলে দাবি করেছেন বিচারপ্রার্থী মুনির।

২০১৮ সালের ২৭ মার্চ ইব্রাহিম নামে এক ব্যক্তি মুনিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় গত ৬ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান মুনির। তারই আদেশের কপি আনতে গেলে ঘটে এ ঘটনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net