, ,

শিরোনাম :
গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন লাপাত্তা প্রেমিক

গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন লাপাত্তা প্রেমিক

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি॥ বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের গৌরনদীতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা। এ ঘটনায় এলাকাজুড়ে হইচই শুরু হলে কৌশলে লাপাত্তা হয়ে পড়েছে প্রেমিক।

স্কুল ছাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বার্থী গ্রামের কুয়েত প্রবাসী মালেক বেপারীর পুত্র হৃদয় বেপারীর (২১) এর সাথে পার্শ্ববর্তী পূর্বডুমুরিয়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী’র (১৬) সাথে গত তিন বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে।

সম্প্রতি হৃদয়কে বিয়ের জন্য প্রস্তাব দিলে হৃদয় বিয়ে করতে নানা তালবাহানা করে। তাই সে প্রতারনার শিকার হয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিয়ের দাবীতে প্রেমিক হৃদয়ের বাড়িতে অনশন শুরু করে।

প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক হৃদয় পালিয়ে যান। কিন্তু প্রেমিক হৃদয় সাথে বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলেও হুমকি দিয়েছে অনশনে অনড় ওই স্কুলছাত্রী । এ খবর মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল ছাত্রীকে দেখতে হৃদয়দের বাড়িতে এলাকাবাসী।

গ্রামবাসীরা বিষয়টি আপস-মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে তারা বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে খবর খবর দিলে বিকেলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) আসাদুজ্জামান খান বলেন, স্কুল ছাত্রীকে এলাকাবাসি ও পুলিশ অনশন ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হওয়ায় তাকে থানায় আনা হয়েছে। এবং উভয় পক্ষের অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net