, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে খোদ সরকারী দপ্তরে জাতীয় পতাকা অবমাননা!

বরিশালে খোদ সরকারী দপ্তরে জাতীয় পতাকা অবমাননা!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো একটি মানচিত্র আর আমরা পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা। যে পতাকা বাংলাদেশের ঐতিহ্য বহন করে আর সেই পতাকাকেই অবমাননা বা অবমূল্যয়ন করেছে ক্ষোদ সরকারী একটি দপ্তর। দপ্তরটি বরিশালের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ।

বরিশাল জেলা প্রশাসনের অফিসের সামনেই অবস্থিত বরিশাল বিভাগীয় একাউন্ট কন্ট্রোলার (এজি) অফিসটি। কর্মকর্তাদের দায়িত্বহীনতায় মহান বিজয় দিবসের দিনেও সেই দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ছিলো রাত সাড়ে ৭টা পর্যন্ত।

এমন সংবাদ মিডিয়া পাড়ায় ছড়িয়ে পরলে কয়েকজন গণমাধ্যমকর্মী হাজির হন ঘটনাস্থলে। তারা গিয়েও দেখতে পায় পতাকাটি। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পতাকা নামিয়ে ফেলেন ওই দপ্তরের অফিস সহকারী নিরব মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও মহান বিজয় দিবসের মতো দিনেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা মানলেন না।
এ বিষয়ে বিভাগীয় একাউন্ট কন্ট্রোলালের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।

অন্যদিকে সংবাদ প্রকাশ না করার জন্য ওই দপ্তরের কর্মকর্তা শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের ম্যানেজে চেষ্টা চালায় বলেও জানা গেছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের সুশীল সমাজ। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল বলেন, জাতীয় পতাকা অবমাননা একটি অনৈতিক কাজ, কিছু কিছু সরকারী কর্মকর্তাদের উদাসীনতায় এররকম ন্যক্কারজনক কাজ হয়ে থাকে, আমি এর তিব্র নিন্দা জানাই।

এব্যাপারে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানায়, জাতীয় পতাকা অবমাননা খুবই দুঃখজনক, আমি দ্রুত এব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net