, ,

শিরোনাম :
বরিশালে ডিবি পরিচয়ে এলজিইডির কর্মচারী চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক

বরিশালে ডিবি পরিচয়ে এলজিইডির কর্মচারী চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ডিবি পুলিশ পরিচয়ে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির ঘটনায় প্রতারক বশির উদ্দিন হাওলাদারকে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে নগরীর কাউনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বশির কাউনিয়া হাজেরা খাতুন বিদ্যলয় সংলগ্ন সড়কের ভাড়াটিয়া ও এলজিইডি বরিশাল সদরের চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস)।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার খায়রুল আলম জানান, বশিরউদ্দিন নিজেকে ডিবি পুলিশ হুমায়ুন কবির পরিচয়ে গত ২৭ ফেব্রুয়ারি নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সাঁততারা আবাসিক হোটেলে তল্লাশি চালায়। এ সময় ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মালিকের ছোট ভাই সানাউল্লাহ চৌধুরী ও ম্যানেজার মো. ইউসুফকে মারধর এবং নানানভাবে ভয়ভীতি দেখায়। এরপর দুই দফায় ৩২ হাজার ৫০০ টাকা আদায় করে।

পরে হোটেলের ২০৪ নম্বার কক্ষে থাকা শিশুসহ এক নারীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগ তুলে একটি সাদা কাগজে মুচলেকা নেয়। মুচলেকায় ১ লাখ টাকা ডিবি পুলিশের পরিচয়দানকারী ওই ব্যক্তিকে দেয়ার কথা লেখা ছিলো। বিষয়টি হোটেলের সিসি ক্যামেরায় রেকর্ড হয়। হোটেল মালিক সোলায়মান চৌধুরী পুলিশে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরসহ প্রতারক বশির উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net