, ,

শিরোনাম :
বরিশাল নগরীতে দিনদুপুরে স্বর্ণের দোকানে চুরি

বরিশাল নগরীতে দিনদুপুরে স্বর্ণের দোকানে চুরি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের কাটপট্টি এলাকায় দিনদুপুরে আশ্রাব এন্ড সন্স জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় ১শ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে। যার মুল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছন ওই জুয়েলার্সের মালিক বাচ্চু তালুকদার।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার পরে যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরের খাবার সময় বাজার অনেকটাই ফাঁকা থাকে। তাই দোকানের সাঁটার নামিয়ে বাহিরের কলাস্পিবল গেটে তালা লাগিয়ে বাসায় যান দোকান মালিক। পরে চোরের দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দোকানের তালা কেটে ১শ ভরি স্বর্ণ লুটে নেয়। পরে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে সনাক্ত করা হয়েছে। কিন্তু তাদের নাম ঠিকানা নিশ্চিত করা যায়নি।এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জুয়েলার্সের মালিক বাচ্চু তালুকদার

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net