বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বরিশালে চাল চুরির অনুসন্ধান করতে গিয়ে মারধরের শিকার হলেন সাংবাদিক জলিল

বরিশালে চাল চুরির অনুসন্ধান করতে গিয়ে মারধরের শিকার হলেন সাংবাদিক জলিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : চাদপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রধানমন্ত্রীর তহবিলের ১০ টাকা কেজি চাল দেয়ার অনিয়মের অভিযোগে সাংবাদিক অনুসন্ধানে যাওয়ায় স্থানীয় সাংবাদিককে মারধর। আজ বেলা ৩ টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে স্থানীয় সাংবাদিক জলিল মুন্সির উপর অতর্কিত হামলা চালায় ডিলার শাহিন মুন্সি ও তার ছেলে রায়হান।

 

জলিল মুন্সি জানায়, আমি বাসায় থাকা অবস্থায় আমাকে ডিলার শাহিন মুন্সির ছেলে রায়হান আমাকে ডেকে নিয়ে যায়। পরে শাহিনের সাথে আরও রুবেল মুন্সি, এমেল মুন্সি, মজিবর, আলমগীর, তানজিল, তপু সহ কয়েকজন মিলে আমাকে এলোপাতাড়ি ভাবে হামলা চালায়। আমি কিছু বুজে ওঠার আগেই আমাকে বেদম মারতে থাকে। আমি বরিশাল থেকে সাংবাদিক এনে তাদের হেনস্তা করেছি কেন। আমরা যা ইচ্ছে হয় করবো।

 

তুই এলাকায় থাকতে পারবিনা। থাকলে খুন করে ফেলবো। জলিল মুন্সি আরও জানান, আমি বরিশাল থেকে সাংবাদিক আসছে তাদের কাজে। এ বিষয় আমার সাথে কথা বলার কি আছে।

 

জলিলকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাদপুরা ইউনিয়ন চেয়ারম্যান আমান জানান, আমি বিষয়টি তাতক্ষনিক জেনেছি। দোষীদের উপযুক্ত বিচারের আওতায় আনা হবে শীঘ্রই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net