, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পটুয়াখালীতে দেশে প্রথম লঞ্চে কোয়ারেন্টাইন ইউনিট চালু

পটুয়াখালীতে দেশে প্রথম লঞ্চে কোয়ারেন্টাইন ইউনিট চালু

dynamic-sidebar

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

 

জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

এ সময় পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net