, ,

শিরোনাম :
বরিশাল নগরীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় হামলা : কাউন্সিলর সহ আহত ৫

বরিশাল নগরীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় হামলা : কাউন্সিলর সহ আহত ৫

dynamic-sidebar

বরিশাল নগরীতে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কাউন্সিলরে উপর হামলার ঘটনা ঘটেছে। আজ নগরীর ২৬নং ওয়াার্ডে এ ঘটনা ঘটে। এতে ওই ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির সহ ৫ জন আহত হয়েছে।

আহতরা অভিযোগ করেন, গত কয়েককদিন ধরে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন হাওলাদারের ছত্রছায়ায় স্থানীয় কিছু বখাটেদের মাদক ব্যবসা করে আসছিলো। এতে বাঁধা হয়ে দাঁড়ায় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির। তারা আরও জানায়, ২৬নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা স্থানীয়দের উদ্যোগে লকডাউন করা হয়। গতকাল ১৩ এপ্রিল রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন ফরাজী এই লকডাউন অমান্য করে এ্যাপোলো হাসপাতাল এলাকায় মাদক পাচার করেছিলেন। এতে বাঁধা দেয় কাউন্সিল অনুসারী সচেতন এলাকাবাসীরা। এতে ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কালিজিরা বাজারে কাউন্সিলরের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে কাউন্সিলর সহ স্থানীয় কালাম হাওলাদারের পুত্র বাবু হাওলাদার, নুরুল হকের পুত্র মাসুম, আলম হাওলাদারের পুত্র সাদ্দাম ও মোহাম্মাদ আলী আকনের পুত্র শাওন আহত হয়। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাসুমের অবস্থা গুরুত্বর, তার হাতের রগ কর্তন করে মাদক ব্যবসায়ীরা।

এই হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির সহযোগী মামুন ফরাজির নেতৃত্বে মিরাজ হাওলাদার ও সেকান্দার সহ বেশ কয়েকজন বখাটে হামলায় অংশ নেয় বলেও অভিযোগ করেন আহতরা।

এ ঘটনায় আলতাফ ফরাজির পুত্র মামুন ফরাজিকে আটক করেন কোতয়ালী থানা পুলিশ।

২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির জানায়, ‘বেশ কিছু দিন ধরে মামুন ফরাজী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো এরই ধারাবাহিকতায় গতকাল এলাকায় লকডাউন অমান্য করে সে মাদক পাচার করতে গেলে এতে বাঁধা দেয় এলাকার সচেতন মানুষ। আমিও তাদের মাদক ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ানোর জন্য আজ আমি সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় তারা।’

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন হাওলাদার জানায়, ‘আমার নেতৃত্ব হামলা করা হয়েছ এটা সম্পূর্ণ মিথ্যা, হামলার ঘটনার সময় আমি আমাদের নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে ছিলাম।’

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানায়, ‘হামলার ঘটনার সংবাদ পেয়ে আমি সঙ্গিয় ফোর্স সহ ঘটনাস্থলে যাই।স্থানীয়রা হামলাকারী মামুন ফরাজীকে আটক করে রাখলে আমরা তাকে থানায় নিয়ে আসি।’ এঘটনায় আহতরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net