, ,

শিরোনাম :
সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল
বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরে মদ বিক্রি, অতিরিক্ত পরিচালক প্রত্যাহার

বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরে মদ বিক্রি, অতিরিক্ত পরিচালক প্রত্যাহার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক মারধরের ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এই আদেশ এলো স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সুরক্ষা সেবা বিভাগের উপপরিচালক (প্রশাসন) মোঃ মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলীর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক পদে বদলী করা হয়েছে। আর বরিশালের দায়িত্বে দেওয়া হয়েছে পরিতোষ কুমার কুন্ডুকে।

প্রসঙ্গত, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মদ বিক্রি করে আসছিল বদলীকৃত অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানসহ তার কিছু ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারী। সেই অভিযোগের প্রেক্ষিতে ১৮ এপ্রিল সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যমকর্মিরা।

এসময়ে বাংলাভিশনের ক্যামেরা পার্সনকে মারধর করে অধিদফতরের মদ বিক্রিতে নিয়োজিত কর্মচারীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net