, ,

শিরোনাম :
বানারীপাড়ায় কাওসার হত্যায় ছাত্রলীগ নেতা,ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

বানারীপাড়ায় কাওসার হত্যায় ছাত্রলীগ নেতা,ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২০ এপ্রিল সোমবার রাতে নিহত কাওসারের মা রওশনআরা বেগম বাদী হয়ে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ও এক গ্রাম ডাক্তার সহ ৭জনকে সুনির্দিষ্ট ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত সোমবার (২০ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাওসার মারা যায়। গত ১১এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে করপাড়া গ্রামের ওই আসামীরা পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে গিয়ে মৃত আ. রব কবিরাজের ছেলে কাওসারকে ধরে এনে বেদম মারধর করে।

ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা করাতে ব্যর্থ হয়। রোববার ১৯ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধিন অবস্থায় ভোর রাত ৪টায় তার মৃত্যু হয়। সোমবার ২০ এপ্রিল কাওসারের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত কাওসারের ওপর হামলাকারীরা তাকে ছাড়াও ১০ ও ১১এপ্রিল ৭যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন করে আহত করে বেঁধে রাখে।স্থানীয় চৌকিদার আ.খালেক তাদের উদ্ধার করেন। কাওসার ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাওসারের বড় ভাই মিজানুর রহমানকে ২০০৭ সালে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছিল।কাওসার মার্ডারে সেই হত্যা মামলায় জামিনে থাকা আসামীদের ইন্ধন থাকার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net