, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিক বিক্ষোভ, ৪ মাসের বেতন বাকি!

সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিক বিক্ষোভ, ৪ মাসের বেতন বাকি!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : সারাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের মাঝে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠিত কাঁকড়া ফার্মে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ে অবস্থিত ‘‌সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’ এর শ্রমিকরা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রীতিমতো আন্দোলনে নেমেছেন।

৫০ বিঘা জমির ওপর সাকিবের খামারটি অবস্থিত। চার বছর আগে শুরু হওয়া খামারটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। বারবার সময় নিয়েও বেতন না দেওয়ায় বাধ্য হয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে আন্দোলনে নেমেছেন তারা। মহিদুল ইসলাম নামের একজন শ্রমিক বলেন, ‘চার মাস ধরে আমাদের কোনো বেতন দেওয়া হয় না। করোনা প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছি।’

আজ সোমবারের বিক্ষোভের একপর্যায়ে ঘটনাস্থলে র‌্যাবের একটি টহল টিম উপস্থিত হয়। এরপর শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় না থাকায় তাদের সরিয়ে দেওয়া হয়। শ্রমিক মনোয়ারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে ঘরে খাবার না থাকায় ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।’ ফার্ম কর্তৃপক্ষ অবশ্য আগামী ৩০ এপ্রিলের মাঝে সমস্ত বকেয়া পরিশোধ করে দেওয়া কথা বলেছেন। ততদিন পর্যন্ত এই মানুষগুলোর কী হবে…. তা অনিশ্চিত। এ ব্যাপারে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net