, ,

শিরোনাম :
বরিশালে জমি বিরোধের জেরে মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নেরা

বরিশালে জমি বিরোধের জেরে মামাকে কুপিয়ে খুন করল ভাগ্নেরা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জমি বিরোধের জের ধরে সৎ মামাকে নির্দয়ভাবে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নেরা। আজ রবিবার (২৬ এপ্রিল) জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেকাঠি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আপাং তালুকদার (৪০) ওই গ্রামের মৃত আলী হোসেন তালুকদার ওরফে সোনা মিয়ার ছেলে। বাকেরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল কালাম এই তথ্য বিডি ক্রাইম ২৪কে নিশ্চিত করেছেন।

‘জমি নিয়ে আপাং তালুকদারের সাথে তার সৎ ভাগ্নে রাসেল ও রাজুদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় ভাগ্নেরা আপাংকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি বলেন, ‘অবস্থার অবনতি হ‌লে বাকেরগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য আপাং তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুপুর ১টা ২৫ মিনিটে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীরা আত্মগোপনে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। আপাতত ময়না তদন্তের জন্য মৃতদেহ শেবাচিমের মর্গে রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net