, ,

শিরোনাম :
মন্ত্রীর ত্রান নিয়ে চরআবদানী আ’লীগ সভাপতির উপর হামলা

মন্ত্রীর ত্রান নিয়ে চরআবদানী আ’লীগ সভাপতির উপর হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়ীয়ার ৬ নং ওয়ার্ড চরআবদানীতে ত্রাণ ভাগা ভাগি নিয়ে হামলার ঘটনা ঘটেছে । জানা গেছে,করোনার প্রভাব পরার পর থেকে রাজনৈতিক সহ বিভিন্ন মহলের আসা ত্রান সামগ্রী নিজেদের মধ্যে এর বড় একটি অংশ ভাগ বাটোয়ারা করে ভোগ করে আসছিল। এমন অনেজ গুঞ্জন অনেকদিন ধরে চলে আসছিল এলাকার বিভিন্ন স্থানে।

 

ত্রান সামগ্রী বিতরন না করে আত্মসাৎ করে আসা কতিপয় প্রভাবশালীদের ভয়ে চুপ করে থাকেন সাধারন মানুষ । কিন্তু আজ ২৯ এপ্রিল সন্ধার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী কে কতো ব্যাগ নিবে এমন বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে হট্টগোল বাধে সিটি মেয়রের অনুসারীদের সাথে । এক পর্যায় কয়েক দফায় মারা মারি হয় দু গ্রুপে ।হঠাৎ করেই ওয়ার্ড আওমীলীগের সভাপতির ইব্রাহিমের মাথায় দেশিয়ও অস্ত্র দিয়ে আঘাত করে বিপরীত কতিপয় আঃলীগ নেতারা । এতে গুরুত্বরভাবে আহত হলেতাকে রক্তাক্ত অবস্থায় শেরইবাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে জানান উপস্থিত স্থানীয়রা ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বি এন পি’র ইউনিয়ন যুবদল নেতা সোহেল খান হঠাৎ করেই আঃলীগ নেতা বনে গিয়েছে। খোঁজ নিয়ে জানাযায়, তিনি বিএনপির ইউনিয়ন যুবদলের পদ থেকে পদত্যাগ না করেই ওয়ার্ড আওমীলীগ সাধারন সম্পাদক বনে গিয়েছেন।বরিশাল সিটি মেয়রের একান্ত কাছের লোক পরিচয় দিয়ে মেয়রের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে এসে ব্যাপক ভাবেই সমালোচিত তিনি । তারই বহিঃপ্রকাশ্যের হিসেবে ক্ষমতাসীন দলীয় নেতৃবৃন্দের উপর তার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটায় । এসময় একসময়কার যুবদলের নেতা সোহেল খান তার নেতৃত্বে থাকা সাবেক সভাপতি ফেন্সিডিল সহ আটক হওয়া হালিম গাজী , যুবদল নেতা সেলিম , অবৈধ ড্রেজার ব্যাবসায়ি পন্থু , সিদ্দিক , বেন্ডার আরাফাত সহ অনেকে তার উপর হত্যার উদ্দেসশ্যে হামলা চালায় । এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে সভাপতির মাথায় আঘাত করেন বেন্ডার আরাফাত ।

 

গতকাল সকালে তারা ত্রান কমিটি করেন যেটা বিএনপি নেতাদের নিয়ে সোহেল খান করেছে পছন্দ হয়নি সভাপতির তাই এ বিষয় চেয়ারম্যোনকে অবগতো করলে চেয়ারম্যান আবার পূনরায় কমিটি করার জন্য নির্দেশনা দেয় । নতুন কমিটি সাধারণ সম্পাদকের দলের লোক জনের মন মত না হওয়ায় সভাপতির পন্থিদের এক জনকে বেধর মারধর করেছে।
এ বিষয় চোয়ারম্যান কে অবগত করলে চেয়ারম্যান সভাপতি কে এ বিষয়টি দেখার জন্য বলে। সভাপতি এ বিষয় কথা বলার সময় বি এন পি থেকে আসা আওয়ামীগ সাধারণ সম্পাদক সোহেল খানের ক্যাডার বাহিনী আরাফত, হত্যার উদ্দেশে হামলা করে এতে ওয়ার্ড আয়ামীলীগের সভাপতির চোখ ও মাথায় আঘাত করে।

তাৎক্ষনিক ভাবে কাউনিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে এসে পরিস্থিতি স্বাভাবিক করে । সভাপতি কে রক্তাক্ত অবস্থায় এলাকার স্থানীয়লোক জন উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিলেক কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে মাললার প্রস্তুতি চলছে বলেও জানায় হামলার শিকার হওয়া আহতর পরিবার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net