নিজস্ব প্রতিবেদক ॥ কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে নগরীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব সুরক্ষা বজায় রাখতে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। আজ বুধবার (২৯ই) এপ্রিল নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীর এলাকার ফরচুন সু হাউসে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিসিসি’র সাবেক জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু মিডিয়াসেলে তথ্য প্রেরন করে বিষয়টি নিশ্চিত করেন।
বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ব্যাপক জনসমাগম না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। ফরচুন সু হাউজের পাশাপাশি কাউনিয় বাঁশের হাট পট্টি, সদর রোড, চকবাজার ও হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করেন বিসিসির ভ্রাম্যমান আদালত।
অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। তিনি জানান অভিযানে বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতনতার উপর বেশী জোর দেয়া হচ্ছে। যাতে করে করোনার এই সময়টাতে সকলে সামাজিক দূরত্ব ও সুরক্ষা বজায় রেখে চলে। এবং কেউ যাতে পন্যমূল্য বাড়াতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বিসিসি’র পক্ষ থেকে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply