, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
পিরোজপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুব রেড ক্রিসেন্ট

পিরোজপুরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুব রেড ক্রিসেন্ট

dynamic-sidebar

নিজস্ব সংবাদদাতা ।। পিরোজপুরে অসহায় ও শ্রমিক অভাবে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট।বৃহষ্পতিবার দিনব্যাপী পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকায় সন্তোষ ডাকুয়া নামের এক কৃষকের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ সময় ইউনিটের যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভ, উপ-যুবপ্রধান মোঃ আব্দুল কাইউম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান তানভীর খান, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান পলাশ মিস্ত্রি, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান সিফাতুল্লাহ রানা, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় উপ-প্রধান জুবায়ের ইসলাম সোহাগ, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আছমা আক্তার, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় উপ-প্রধান সুমাইয়া আক্তার তন্নী, স্বেচ্ছাসেবক জুলকার নাইম তীব্র, অলিউল্লাহ, প্রিতম মন্ডল, আরমান ও সাদিয়া জাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষক সন্তোষ ডাকুয়া বলেন, আমি সত্যি আশা করি নাই যুব রেড ক্রিসেন্ট কে বললে তারা এমন ভাবে কাজ করে দেবে। আজ রেড ক্রিসেন্টের লোকজন না থাকলে আমার মাঠের পাকা ধান গুলো নষ্ট হয়ে যেতো বৃষ্টির পানিতে। তাদের সহযোগীতায় আজ ধান গুলো ঘরে তুলতে পেরেছি।

ইউনিটের যুবপ্রধান শুভদ্বীপ শিকদার শুভ জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনায় ও নিজ উদ্যোগে আমরা এ কাজ করেছি। এছাড়াও কৃষক সন্তোষ ডাকুয়া আমাদের কাছে এসে ধান কাটার জন্য শ্রমিকের কথা বললে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে তাকে সহায়তা করেছি।

ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ বলেন, সরকার ও জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুসারে রেড ক্রিসেন্ট শুধু একটি দৃষ্টান্ত স্থাপন করেছে মাত্র। এলাকা ভিত্তিক প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান সংকট কালিন সময়ে এভাবে যদি এগিয়ে আসে তাহলে শ্রমিক সংকটে কৃষকের ধান মাঠে পড়ে থাকবে না।

ইউনিটের সেক্রেটারী এ্যাড. শাহ আলম বলেন, ইউনিটের যুব সদস্যরা হঠাৎ করেই নিজ উদ্যোগ নিয়েছে আমার অনেক ভালো লেগেছে।আমি ইউনিটের সেক্রেটারী হিসেবে ওদের পাশে ছিলাম, আছি থাকবো। আর মানুষের বিপদের সময়ে রেড ক্রিসেন্ট সব সময়ই কাজ করেছে। মানুষের বিপদের দিনে তাদের সহায়তায় আমি তাদের ধন্যবাদ জানাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net