নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে প্রেমের তাবিজ দেয়ার কথা বলে এক স্কুল ছাত্রীকে (১৫ ) ধর্ষণের অভিযোগ উঠেছে তিন সন্তানের জনকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শহিদুল খান বাদী হয়ে শুক্রবার (১লা মে ) দুপুরে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা নং ২ ।
এ ঘটনায় ধর্ষক সুমন ওরফে জীবন(৩০)কে আটক করেছে এয়ারপোর্ট থানার এস আই আজমল হোসেন। ধর্ষক সুমন বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর গ্রামের সোরাফ হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে, নগরীর লুৎফর রহমান সড়ক ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বেষ কিছুদিন আগে থকেই স্কুল ছাত্রী তানিয়া ( ছদ্মনাম) প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই সুমন তানিয়াকে প্রেমের প্রস্তাব দিত এবং তার প্রস্তাবে রাজি না হলে তাবিজ দেয়ার কথা বলে। এক পর্যায়ে গত শুক্রবার দুপুরে সুমন কৌশলে তার নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক স্কুল ছাত্রী তানীয়াকে ধর্ষণ করে। সুমন পেশায় একজন কবিরাজ।
পরবর্তীতে স্কুল ছাত্রী তানিয়া তার পরিবারকে বিস্তারিত খুলে বললে তানিয়ার পিতা শহিদুল খান এয়ারপোর্ট থানায় খবর দিলে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন, বিষয়টি নিশ্চিত করেছেন থানার এস আই আজমল হোসেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply