, ,

শিরোনাম :

বরিশালে মাদক সেবনের সময় ৪ কিশোর আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কোতয়ালী থানার ২২ নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকার নয়াকান্দা নামক স্থানে একটি পরিত্যাক্ত ভবনের ভিতরে মাদক সেবনের সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনতা।

বুধবার (৬ মে ) দুপর ১২টার দিকে পুলিশ তাদের আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এস আই বশির আহমেদ।

আটক ৪ জন হচ্ছে,২৮ নং ওয়ার্ড চহুতপুর শেরে বাংলা সড়কের মৃত শিপনের পুত্র শান্ত (১৫),পলাশের পুত্র রোহান(১৫),হাসপাতাল রোডের অশোকের পুত্র আকাশ (১৬), এবং  একই এলাকার মৃত লিটুর পুত্র শাহিন(১৬)। কোতয়ালী থানার এস আই বশির আহমেদ বলেন,পরিত্যাক্ত ভবনের ভিতরে ৪ জন বসে গাঁজা সেবন করছিল।

স্থানীয় লোকজন সেটা দেখতে পেয়ে ভবনের ভিতর প্রবেশ করে তাদের ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে তাদের আটক করি। কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘আটক করা ৪ জনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net