আফনান সাঈদ আলিফ,বাবুগঞ্জ প্রতিনিধি:বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশের (চৌকিদার) বিরুদ্ধে স্থানীয় এক পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টার সময় উপজেলার দেহেরগতি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম( ৪০),কুদ্দুস হাওলাদার (৫২),রিয়াজুল ইসলাম(১৭) এবং শাহাদাৎ হোসেন(৩২) এদের উপর হামলা চালায় দেহেরগতি ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) আলী হোসেন।
ভুক্তভোগী কুদ্দুস হাওলাদার অভিযোগ করে বলেন,আমার স্ত্রীর ছোট ভাই শাহাদাৎ হোসেন ঢাকা মিরপুরে রাজমিস্ত্রীর করে গত তিনদিন হয় সে ঢাকা থেকে বাড়িতে আসছে,স্থানীয়দের অনুরোধে এবং দেশের এই পরিস্থিতি জেনে আমরা এ কয়দিনের মধ্যে একবারের জন্যও শাহাদাৎকে বাড়ির বাহিরে যেতে দেইনি শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে আমাদের দেহেরগতি ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) আলী হোসেন আমাকে ডাক দিয়ে রাস্তায় নিয়ে যায়।
এরপর সে আমাকে বলে উঠে তোমার ছেলেরা ঢাকা থেকে আসছে ওরা যেনো বাইরে না যায়,এই কথা বলেই সে কিছু দূরে চলে যায়।কিছুক্ষণ পরেই আবার সে আমাকে ডাক দিয়ে বলে ওরাতো ঢাকা থেকে আসছে একটু পরে পুলিশ আসতে পারে এমনকি এলাকার লোকজন আসবে ঝামেলা হবে।এসব ঝামেলার মধ্যে না গিয়ে আমার কাছে কিছু খরচাপাতি দাও আমি সব ম্যানেজ করে দিব।
গ্রাম পুলিশের এসব কথা শুনে কুদ্দুস হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম বলেন,আমরা টাকা পাবো কোথায়? আমার ছেলে ও ভাই টাকার অভাবে ঢাকায় না খেয়ে দিন কাটাতো তাই ওরা বাড়ি আসছে ওদের কাছে এখন কোনো টাকা পয়সা নাই।ফাতেমা বেগমের এসকল কথা শোনার পরে গ্রাম পুলিশ আলী হোসেন তাকে অকাত্য ভাষায় গালাগালি করে কুদ্দুস তার প্রতিবাদ করলে গ্রাম পুলিশ আলী হোসেন কুদ্দুসকে চর-থাপ্পর মারতে শুরু করে।
একপর্যায়ে ফাতেমা নিজের স্বামীকে বাচাতে গেলে তাকেও কয়েকটি থাপ্পড় মারে আলী হোসেন।পরবর্তীতে আলী হোসেনকে বাড়ি থেকে বের হতে বললে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তার দলবল নিয়ে কুদ্দুসের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় তখন আমার দুই ছেলে ও ভাইকে গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন করে এবং বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করে আলী হোসেন।
এ ব্যাপারে ১নং দেহেরগতি গ্রামের ইউপি সদস্য বাবুল হাওলাদার জানান,গ্রাম পুলিশ (চৌকিদার)আলী হোসেনের সাথে স্থানীয় এক পরিবারের মাঝে ঝামেলা হয়েছে শুনেছি। উভয় পক্ষের অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে আলী হোসেন ও কুদ্দুসের পরিবারের লোকজনকে নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করছি।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আমি বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply