, ,

শিরোনাম :
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বরিশালে ১শ’ মানুষের মাঝে ত্রাণ-হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন

বরিশালে ১শ’ মানুষের মাঝে ত্রাণ-হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাবে জনজিবনে সৃষ্টি হয়েছে মারাক্তক সমস্যা। প্রানঘাতী এ ভাইরাসের ফলে সারা বিশ্ব আজ থমকে গেছে।তাই করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া,অসহায়,মানুষের পাশে হাত বাড়ানোর তাগিদ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুর নির্দেশে বরিশাল সদরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ত্রান সামগ্রী,হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ জনসচেতন মূলক লিফলেট প্রায় ১শ’ পরিবারের মাঝে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ বন্দর থানার এস আই অলোক কুমার মজুমদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার বরিশাল সদর উপজেলার সভাপতি শাহ পরান সুজন, সাংবাদিক ও সমাজ সেবক রাতুল মৃধা,বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম রাসেল।

আরও উপস্থিত ছিলেন, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমীর আলী চোধুরী,সেলিম হাওলাদার, ফারুক হাওলাদার।
এসময় উপস্থিত ত্রান প্রত্যাশী সকল কে নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সে ব্যাপারে আলোচনা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাদপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাফিজুর রহমান নিশাত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net