, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশাল রেঞ্জের ডিআইজি’র নিজ উদ্যোগে খাদ্য সহায়তা পেলো শতাধিক সংবাদপত্র হকার

বরিশাল রেঞ্জের ডিআইজি’র নিজ উদ্যোগে খাদ্য সহায়তা পেলো শতাধিক সংবাদপত্র হকার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক সংবাদপত্র হকারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা স্কুল মাঠে বরিশাল নগরীর তিন সংবাদপত্র এজেন্সির গুরুত্বপূর্ণ পয়েন্ট সংবাদপত্র বিক্রয়কারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

 

খাদ্য সহায়তা প্রদান কালে ডিআইজি শফিকুল ইসলাম জানান, সরকার বিভিন্ন ভাবে বর্তমান সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।সংবাদপত্র বিতরণকারীরা বর্তমান সংকটকালে পরিবার-পরিজনয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। বিষয়টি অনুধাবন করে তিন এজেন্সি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ স্থানে পত্রিকা বিতরনকারীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও ইতিমধ্যেই বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

তিনি বলেন, ‘ভবিষ্যতেও তার সামর্থ্য অনুযায়ী বরিশালের মানুষের পাশে থাকবেন’।খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ডিআইজি অফিস বরিশাল পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ,আলম বুক এজেন্সির স্বত্বাধিকারী আলম সিকদার, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, রকি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net