বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৬

শিরোনাম :

ঝালকাঠিতে নতুন ২ জনের করোনা শনাক্ত

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে নতুন করে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে।রোববার (১৭ মে) সকালে ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এতথ্য নিশ্চিত করেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ৭/৮দিন আগে করোনার হট স্পট নারায়ণগঞ্জ থেকে নলছিটির পৌর এলাকার নিজ বাড়িতে আসেন এক ব্যক্তি। সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। এতে রিপোর্টে পজিটিভ আসে।

অপরদিকে, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। তার রিপোর্টেও পজিটিভ আসে।

তাদের দুইজনেরই হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া, তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net