, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পটুয়াখালীর ৫টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা

পটুয়াখালীর ৫টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে করোনা পজিটিভ রোগী হু হু করে বেড়ে পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছে পটুয়াখালী জেলা কমিটি।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোঃ জাহাংগীর আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার সহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পটুয়াখালী পৌর এলাকার ২, ৩, ৬, ৭ এবং ৮নং ওয়ার্ডকে রেড জোন। ৪ এবং ৫ নং ওয়ার্ডকে ইয়োলো জোন এবং ১ ও ৯ নং ওয়ার্ডকে গ্রীন জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় করোনা প্রতিরোধ কমিটির কাছে লকডাউনের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮০ জন। এর মধ্যে ১০জন মারা গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net