, ,

শিরোনাম :
বরিশালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে

বরিশালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে

dynamic-sidebar

স্টাফ রিপোর্টারঃ আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি এবং জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন।
কিন্তু বরিশালের প্রথম শ্রেণীর কয়েকটি অনলাইন পোর্টাল এবং স্থানীয় আ’লীগের কিছু নেতা কর্মীরা তার মৃত্যুর গুজব ছড়াচ্ছে।নিজেদের ব্যবহৃত ফেসবুক আইডি,পেইজ এবং গ্রুপ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর ভূয়া খবর ছড়াচ্ছেন তারা।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের অবস্থা আগের তুলনায় এখন আরো ভালো রয়েছে। তাকে নিয়ে কোন বিভ্রান্তিকর খবর বা গুজব না রটানোর জন্য কেন্দ্রিয় আওয়ামীলীগ হুশিয়ারি করেছেন।

ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘উনার অবস্থা আসলে আগের চাইতে উন্নতি হয়েছে তা বলা যায় না। আবার অবস্থার অবনতি হয়েছে সেটাও বলা যায় না। তবে এখনও উনাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়নি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net