, ,

শিরোনাম :
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা

বরিশালে নকল স্যানিটাইজার জব্দ, ৯ জনের জেল-জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযানের দেশের নামি-দামি কোম্পানির নকল স্যানিটাইজার জব্দ করা হয়েছে। পাশাপাশি ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দুই জনকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার সকাল থেকে নগরীর ৯ নম্বর ওয়ার্ড গীর্জা মহল্লা এলাকায় ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

জানা গেছে, বরিশালের বাজারে বিভিন্ন ঔষধ কোম্পানির নাম বিকৃত করে এসিআই কে এজিআই; ওরিয়ন কে ওরিওনা, হেক্সিসল কে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলন কে স্যাবরন কিংবা স্যাবলন ইত্যাদি বিভিন্ন প্রকার নকল স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে যা প্রতিরোধে দিভর ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল এসব ঔষধ সামগ্রী বিক্রির অপরাধে ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামক দুজন ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায় যে, রাজিব ও কামালই মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসেন। ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সাথে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন। এসময় প্রায় ১ লক্ষ টাকার নকল ঔষধ জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net