নিজস্ব প্রতিবেদকঃ আলোকিত মুলাদী একটি সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন যাবত এই সংগঠনের উদ্যগে সামাজিক সেবা মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে । এরই ধারাবাহিকতায় আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান হাওলাদারের উদ্যগে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,জনাব ফয়েজ উদ্দিন ওসি মুলাদী থানা, মজিবুর রহমান ( ওসি তদন্ত), আলমগীর হোসেন সুমন সভাপতি মুলাদী প্রেসক্লাব, ড. মোসাররফ হোসেন, দিদারুল আহসান খান সভাপতি আলোকিত মুলাদী উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুয়েল সহ সমাজের সম্মানিত ব্যাক্তি ও আলোকিত পরিবারের সদস্য বৃন্দ।
আলোকিত মুলাদীর প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান বলেন,স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের অংশ হিসেবে গ্রামে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন ফল, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply