, ,

শিরোনাম :
গৌরনদীতে নিষিদ্ধ পিরানহা উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা

গৌরনদীতে নিষিদ্ধ পিরানহা উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে শনিবার সকালে নিষিদ্ধ ‘মানুষখেকো’ পিরানহা মাছ বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাকাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালান। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বনগ্রামের লাল মতিন মাতুব্বরের পুত্র মোঃ জাহাঙ্গীর মাতুব্বরকে (৪৫) ২০ হাজার টাকা মূল্যের মাছসহ আটক করে। দুপুরে আটককৃত মাছ ও ব্যবসায়ীকে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার উপস্থিতিতে উদ্ধার মাছগুলো কেরাসিন মেখে বিনষ্ট করে মাটি চাপা দেয়া হয়। এবং ওই মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা আদায় করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net