, ,

শিরোনাম :

বরিশালে ট্রলার ছিনতাইয়ের জন্য বাবা-ছেলেকে খুন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাবা হেলাল উদ্দীন হাওলাদার (৫৫) ও ছেলে ইয়াসিনকে খুন করে একটি ট্রলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।শনিবার (৪ জুলাই) সকালে বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে বাবা হেলাল উদ্দীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

 

এর আগে শুক্রবার একই স্থান থেকে ছেলে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসেন নিহতরা।

 

 

‘চাই’ বিক্রি শেষে ফেরার পথে তাদের খুন করা হয়। এরপর ‘মায়ের পরশ’ নামক ট্রলাটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রথমে ওই এলাকা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এর ১৬ ঘণ্টা পর একই স্থান থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, ধারণা করা হচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

এরপর ট্রলারটি ছিনতাই করা হয়েছে।তবে এখনো তাদের ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি।তিনি আরো বলেন,হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net