, ,

শিরোনাম :
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
দীর্ঘ মেয়াদি সুস্থতায় ইয়োগার বিকল্প নেই : বিএমপি কমিশনার

দীর্ঘ মেয়াদি সুস্থতায় ইয়োগার বিকল্প নেই : বিএমপি কমিশনার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃবরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এর সময়উপযোগী পদক্ষেপ ও নির্দেশনায় সমৃদ্ধ হচ্ছে বিএমপি পরিবার। প্রাণঘাতী করোনার সময়েও তাঁর দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রশংসার দাবি রাখছেন বিএমপি সদস্যরা।

তবে প্রাণঘাতী এই ঘাতকের সাথে যুদ্ধ করতে গিয়ে আক্রান্তও হয়েছেন অনেক সদস্যা। যারা আবার সুস্থ হয়ে কাজে ফিরতে শুরু করেছেন। তাই এই সংকটময় মুহুর্তে করোনা যোদ্ধাদের স্বাস্থ্য সচেতন হতে বলেছেন বিএমপি কমিশনার। নিয়মিত ইয়োগা ও সুষম খাদ্য গ্রহনের পরামর্শ দিয়েছেন নগর পুলিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেছেন, ‘সু-পরিকল্পিত পরিশ্রম ও সুষম খাবার না হলে শারীরিক সৌন্দর্য ও সুস্থতা নিয়ে কর্তব্য পালন নিশ্চিত হওয়া যায় না। নিয়মিত ইয়োগা রোগবালাই প্রতিরোধ করে।

তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদি সুস্থতায় ইয়োগার বিকল্প নেই। নিজের দেহবিন্যাস সুষম ও সু-গঠিত রেখে এই করোনাকাল মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই বিএমপি কর্তৃক যথাযথ ব্যবস্থাগ্রহণ ও আন্তরিক তদারকি কার্যক্রম পরিচালনায় বিএমপি সদস্যরা একে একে কোভিড-১৯ বিজয়ী হতে চলছে।’

বিএমপি কমিশনার আরও বলেন, ‘শারীরিক ও মানসিক উদ্যম নিয়ে কাজের গতি আরও বেগবান করতে, নিয়মিত শরীর চর্চার পাশাপাশি ফোস মেসে রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক সুষম ডায়েট মেনু, নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা পর্যবেক্ষণ আক্রান্ত সম্মুখ যোদ্ধাদের অনেককেই করোনা থেকে মুক্তি পেতে সহায়তা করেছে।

যুদ্ধ জয়ের পাশাপাশি বিএমপি এসএএফ ও পিওএম এক যোগে সোনালী আলোয় সম্মিলিত ইয়োগা দিনভর কর্তব্য পালনে আরও উদ্যম যুগিয়েছে বলেন নগর পুলিশের এই কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net