, ,

বরিশালে রাস্তার কাজের উদ্ধোধন করলেন উপজেলা চেয়ারম্যান রিন্টু

বরিশালে রাস্তার কাজের উদ্ধোধন করলেন উপজেলা চেয়ারম্যান রিন্টু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকভ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মধ্যকর একটি সড়কের বেহাল অবস্থায় ছিলো। চরবাড়িয়া ইউনিয়নের সাধারন মানুষের দীর্ঘদিনের দাবী এবার পূরন হবার পথে।

সেই সড়কের কাজের শুভউদ্ধোধন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১ রাস্তার কাজের উদ্ধোধন করা হয়।

চরবাড়িয়া কাগাশুরা বাজার হইতে তালতলি বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ এর কাজের শুভ উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাইনুল মাহমুদ ও বরিশাল সদর উপজেলা প্রকৌশলী ওলিউল রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি, আওয়ামী লীগ সদস্য, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও সাধারণ জনগন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net