, ,

শিরোনাম :
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য
বরিশালে করোনায় আক্রান্ত পুলিশের এসআই’র মৃত্যু

বরিশালে করোনায় আক্রান্ত পুলিশের এসআই’র মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বরিশালের পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাউরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তথ্য নিশ্চিত করে বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এসআই মীর ফারুক জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গত ৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত হন।

ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে পুলিশের এই কর্মকর্তার মৃত্যুতে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম- বিপিএম গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net