নিজস্ব প্রতিবেদকঃ গত ১৪ জুলাই বরিশাল থেকে প্রকাশিত ভয়েস আব বরিশাল অনলাইন পত্রিকায় নগরীর নথুল্লাবাদ বাবুর নারী কেলেংকারি ফাঁস’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটিতে “দুই সন্তানের জননীকে পিটিয়ে আহত এবং অনৈতিক সম্পর্কের যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট। প্রকৃতপক্ষে কাশিপুর ২৯নং ওয়ার্ডের এক মহিলা আমার সমবায় সমিতি থেকে ৭০হাজার টাকা লোন (কিস্তি) নিয়ে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন।লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী কিস্তির টাকা উত্তলন বন্ধ ছিলো।
কিছুদিন হয় কিস্তির টাকার জন্য আমার সমিতির মাঠ পর্যায়ের কর্মচারী কিস্তি উঠাতে গেলে চা বিক্রেতা মহিলার ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়।কিন্তু সেখানে তার সাথে কোনো প্রকার মারধর বা সংবাদে যেসকল মিথ্যে তথ্য প্রদান করা হয়েছে তা আদোও সত্য নয়।একটি কুচক্রী মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন জন্য সাংবাদিকদের কাছে ভূল তথ্য প্রদান করেছে। আমি উক্ত সম্পর্কিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবিষয়ে ভুক্তভোগী নারী তন্নী(ছদ্দনাম)তিনি জানান,দুই ছেলে মেয়ে নিয়ে আমার সংসারের সম্পূর্ণ দায়িত্বভার আমাকেই বহন করতে হয়। আমার স্বামীর সাথে পারিবারিক সমস্যার কারণে তার সাথে আমি থাকিনা। তাই আমার ছেলে মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়লে পরিচিত একজনের মাধ্যমে বাবু ভাইয়ের সমিতি থেকে লোন নিয়ে নথুল্লাবাদ বাজারে একটি চায়ের দোকান চালিয়ে আমার ছেলে মেয়ের মুখে দুমুঠো খাবার দিতে পারছি।
সংবাদের মধ্যে আমাকে এবং বাবু ভাইকে নিয়ে যেসকল মিথ্যে মনগড়া তথ্য উপস্থাপন করেছে তা খুবই খারাপ লাগলো। সাংবাদিক ভাইয়েরা আমার কাছথেকে বক্তব্য নিলো একরকম আর লিখলো পুরো অন্যরকম।মিথ্যে সংবাদ প্রকাশ করে তারা আমার যে ক্ষতি করতে চেয়েছে আল্লাহ তাদের বিচার করবে।
মোঃ মনজুর মালেক বাবু
২৮নং ওয়ার্ড বরিশাল
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply