নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর খানবাড়ি আদর্শ ক্লাব ও পাঠাগারের নির্বাচন সম্পন্ন হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে নগরীর ৩০ নং ওয়ার্ডের খানবাড়ি আদর্শ ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রাকিব হাসান (ফুটবল প্রতিক) নিয়ে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামাল হোসেন (ক্রিকেট ব্যাট প্রতিক) ৩২ ভোট পেয়েছেন। খানবাড়ি আদর্শ ক্লাব ও পাঠাগারের মোট সদস্য রয়েছেন মোট ১৮৫, ব্যালট বস্কে মোট ভোট জমা হয়েছে ১৮৪টি। রাকিব হাসান বিপুল ভোটে জয় লাভ করায় সদস্যদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা যায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply