, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ,৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

বরিশালে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ,৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ মহাসড়কে থ্রি-হুইলার চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে সমকালকে জানান।

শ্রমিক্লীগ নেতা পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন।বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষণিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net