সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০

শিরোনাম :

বরিশালে শ্রীকৃষ্ণ’র জন্মোৎসব পালিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃসনতান ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ’র জন্মোৎসব পালিত হয়েছে বরিশালে। তবে করোনার প্রভাবে এবারে বের করা হয়নি কোন শোভাযাত্রা। মন্দিরে মন্দিরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই নগরীর রাধা শ্যাম সুন্দর মন্দির ও রামকৃষ্ণ মিশনে শ্রীকৃষ্ণ’র জন্মোৎসব উপলক্ষে নানা আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় মন্দিরগুলোতে। এছাড়া নগরীর ধর্মরক্ষিণী সভাগৃহে সন্ধ্যা ৭টায় পূজানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে সব মন্দিরেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net