, ,

শিরোনাম :
বরিশালে ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরিশালে ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পলাশপুর এলাকায় পিতা কর্তৃক মাদ্রাসা পড়‍ুয়া মেয়েকে ধর্ষণের ঘটনায় ধর্ষক বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্ষিতা কিশোরী ও তার মায়ের উপস্থিতিতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিতা কিশোরী, তার মা, মামা আব্দুল করিম, এলাকাবাসীর পক্ষে সাইদুল ইসলাম, ছাত্র ফ্রন্ট সংগঠক মাহিন, অন্তরা, বিপুল প্রমুখ। এছাড়াও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এসময় বক্তারা জঘন্যতম এই ঘটনায় অভিযুক্ত বাবা আব্দুস ছালাম এর ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিকালে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে ১৪ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণ করেন তার বাবা আব্দুস ছালাম। এই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ধর্ষক বাবা থানা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net