নিজস্ব প্রতিবেদকঃ অশ্বিনী কুমার দত্তের বাসভবনে পরিচালিত সরকারি বরিশাল কলেজের নাম ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে করার সরকারি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ।
সোমবার বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসকের হাতে উদীচীর পক্ষ থেকে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্শী, বরিশাল জেলার সভাপতি সাইফুর রহমান মিরণ, সহ সভাপতি আবুল খায়ের সবুজ, উদীচীর সংগঠক আজমল হোসেন লাবু, সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর এবং সম্পাদক মন্ডলির সদস্য মিঠুন রায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের তথা বরিশালের কৃতি সন্তান মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তাঁর নামে বরিশাল সরকারি কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নামকরণ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া অনেকটা এগিয়ে গেছে।
এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির স্বীকৃতিও বটে। তাই অবিলম্বে এই প্রস্তাবনা বাস্তবায়ন হওয়া উচিত।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply